রাজশাহীর ২৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি আলীম ও সাধারণ সম্পাদক সজল
- Update Time : ০৫:২০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ৬৯ Time View

রাজশাহীর ২৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি আলীম ও সাধারণ সম্পাদক সজল
রাজশাহী প্রতিনিধি:
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
স্থান: মেহেরচণ্ডী করইতলা, রাজশাহী।
রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৭ নভেম্বর মেহেরচণ্ডী করইতলায় আয়োজিত এক অনুষ্ঠানে মোঃ আলীমকে সভাপতি এবং মোঃ সজলকে সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক মোঃ শরফুজ্জামান শামীম। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব মোঃ আশরাফ।
এছাড়াও রাজশাহী মহানগর কৃষক দল এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে ২৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।





















