০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ২৭ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৫৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ৯৩ Time View

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ২৭ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী আয়োজন

পথচারী ও শিশুদের মাঝে খাবার বিতরণ, জলাশয়ে মাছ অবমুক্তকরণ, পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ব্যতিক্রমধর্মী নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পথচারী ও ছোট্ট শিশুদের মাঝে খাবার বিতরণ, জলাশয়ে মাছ অবমুক্তকরণ, জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড্ডয়ন। পাশাপাশি বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও বাংলাদেশ যুবদলের জন্য দোয়া কামনা করা হয়। একই সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাফিজ ইমতিয়াজ (ড্যানী)। এ সময় ২৭ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের আহ্বায়ক মো. কায়সার জামান শুভ এবং ২৭ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম রকি উপস্থিত ছিলেন। এ ছাড়া ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ সহ রিপন, সিজু, সুরিত, রাহুল, জুয়েল, মিজান, রবিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়া এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বার্তা তুলে ধরা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

৪

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ২৭ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী আয়োজন

Update Time : ১২:৫৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬