০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইঞ্জি. আরিফুজ্জামান সোহেলের ব্যতিক্রমী শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
  • Update Time : ১০:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ১০৪ Time View

oplus_0

রাজশাহীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইঞ্জি. আরিফুজ্জামান সোহেলের ব্যতিক্রমী শোভাযাত্রা

ঐতিহ্যবাহী টমটমে প্রতীকী বেগম খালেদা জিয়াকে নিয়ে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে ব্যতিক্রমী আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগর যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মো. আরিফুজ্জামান সোহেলের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় রাজশাহীর ঐতিহ্যবাহী টমটম গাড়িতে প্রতীকীভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপস্থাপন করা হয়।
শোভাযাত্রাটি নগরীর মহিলা কলেজ এলাকা থেকে শুরু হয়। এতে চন্দ্রিমা থানা, শাহমখদুম থানা ও রাজপাড়া থানার যুবদল নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশ নেন। পরে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে যোগ দেয়।
ঐতিহ্যবাহী টমটমে প্রতীকী বেগম খালেদা জিয়াকে উপস্থাপনের ব্যতিক্রমী উদ্যোগটি শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করে। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শ্যামল শেখ, মহানগর যুবদলের সদস্য ইফতেখার মোহাম্মদ জিমু ও শাকিলুর রহমান রন। আরও উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম রাসেল, চন্দ্রিমা থানা যুবদল নেতা মো. হাবিব ও মো. নুর ই আহাদ তুষার এবং চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. সোহান।
এ ছাড়া রাজপাড়া থানা যুবদল নেতা মো. শাহিন হোসেন এবং শাহমখদুম থানা যুবদল নেতাদের মধ্যে মো. রোকন, মো. তৌফিক, মো. শরিফ, মো. রাসেল মোল্লা ও মো. সাদ্দাম উপস্থিত ছিলেন।
বিভিন্ন ওয়ার্ড থেকে অংশ নেন ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব মো. মোর্শেদুল ইসলাম মসি, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব মো. এনায়েত হোসেন এবং ১৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. বাদল।
১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অংশ থেকে উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক ধলু শেখ, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন, রবিউল ইসলাম ও মো. বাবু। একই ওয়ার্ডের উত্তর অংশ থেকে অংশ নেন যুবদলের সদস্যসচিব মো. বেলাল।
এ ছাড়া ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মো. নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রায় মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে রাজশাহীর রাজপথে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

৪

রাজশাহীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইঞ্জি. আরিফুজ্জামান সোহেলের ব্যতিক্রমী শোভাযাত্রা

Update Time : ১০:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬