০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আওয়ামী লীগের প্রতিবাদে রাজপাড়া থানা যুবদলের বিক্ষোভ মিছিল

রাজশাহী প্রতিনিধি
  • Update Time : ০৬:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ৯ Time View

রাজশাহীতে আওয়ামী লীগের প্রতিবাদে রাজপাড়া থানা যুবদলের বিক্ষোভ মিছিল

রাজশাহী প্রতিনিধি: মোঃ মনিরুজ্জামান রনি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী কথিত নাশকতা, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র দাসপাড়া এলাকা থেকে রাজপাড়া থানা যুবদলের উদ্যোগে মিছিলটি শুরু হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর মিন্টু চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রাজপাড়া থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাজির হাসান।
মিছিলে সভাপতিত্ব করেন মোঃ নাজির হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মোঃ মিজান। তিনি তাঁর বক্তব্যে দেশের গণতন্ত্র রক্ষা, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠন এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল থেকে দেশ বাঁচানো, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
আয়োজনে: রাজপাড়া থানা যুবদল, রাজশাহী মহানগর।

Tag :

Please Share This Post in Your Social Media

৪

রাজশাহীতে আওয়ামী লীগের প্রতিবাদে রাজপাড়া থানা যুবদলের বিক্ষোভ মিছিল

Update Time : ০৬:১৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬