০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ডি-ম্যাবের আন্তরিক শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ২২৯ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ডি-ম্যাবের আন্তরিক শুভেচ্ছা

রাজশাহী মাদ্রাসা মাঠে আগমনকে ঘিরে জাতীয়তাবাদী পেশাজীবীদের অভিনন্দন, রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখার প্রত্যয়।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | ২০ অক্টোবর ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বৃহত্তর রাজশাহী বিভাগে আগমন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব)। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা কমিটির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় ডি-ম্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব ফিরোজ মাহমুদ বলেন, “অতীতের ন্যায় বর্তমানে জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) আগামীর রাষ্ট্র বিনির্মাণে কার্যকর ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত পেশাজীবীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে তিনি সকল জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন মো. আব্দুল খালেকসহ ডি-ম্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, জাতীয়তাবাদী পেশাজীবীদের সম্মিলিত উদ্যোগ, ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আগামীর রাষ্ট্র বিনির্মাণে ডি-ম্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে ডি-ম্যাবের আন্তরিক শুভেচ্ছা

Update Time : ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬