০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : ১১:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ৩০০ Time View

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী ১৫ এপ্রিল ২০২৬।
রাজশাহীর পবায় ১১ বছর বয়সী শিশু আদিব আহনাবকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বিলধরমপুর ও কর্ণহারসহ পবার নাগরিকবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে নিহত শিশুর পিতা মুস্তাফিজুর রহমান রানা জানান, গত ১ মার্চ তারাবির নামাজ পড়তে গিয়ে আদিব নিখোঁজ হয় এবং পরদিন বাড়ির পাশের ঘাসখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো পুলিশ মাদকসহ অন্যান্য অপরাধ দমনের অজুহাত দেখিয়ে এই হত্যা মামলার তদন্তে অবহেলা করছে বলে তিনি হতাশা প্রকাশ করেন।
দীর্ঘ সময় পার হলেও পুলিশ প্রকৃত আসামিদের শনাক্ত করতে না পারায় মানববন্ধনে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম হত্যাকাণ্ডের পর অবিলম্বে কার্যকর তদন্ত জোরদার করে অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহত শিশুর মামা মুকসেদ আলী, সচেতন রাজশাহীবাসী রুবেল হোসেন এবং স্থানীয় বাসিন্দা আলী, শাকিল, কামরুজ্জামান, রাশেদুল ও তুহিনসহ পবার বিলধরমপুর এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

৪

শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Update Time : ১১:৩২:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬