০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ
আবিদ হাসান শানু
- Update Time : ০৬:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১৭৯ Time View

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ
আজ বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে রাজশাহী নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মো. রুবায়াৎ কবীর (পিবিজিএন)।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাজশাহী নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করা হয়।
এ সময় উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
Tag :
















