রাজশাহীতে শাহীন স্কুলের পুরস্কার বিতরণ
- Update Time : ১২:২৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ২৭২ Time View

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীতে এসইএফ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় সম্মিলিত প্রথমস্থান অর্জনকারীকে ল্যাপটপ পুরস্কার দিয়েছে শাহীন স্কুল। এছাড়া ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ২০ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন ছাত্রছাত্রীকে প্রাইজবন্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
শনিবার (১৬ মে) সকালে রাজশাহী নগরীর শালবাগান এলাকার একটি কমিউনিটি সেন্টারে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভির স্পেশাল করেসপনডেন্ট শ. ম সাজু।
শাহীন স্কুল রাজশাহী শাখার নির্বাহী পরিচালক শাহেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক ইউ. আদনান, শাহীন স্কুলের পরিচালক হাবিবুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফলের পুরস্কার বিতরণ করা হয়। এতে ২৪০ জন শিক্ষার্থীকে দেওয়াল ঘড়ি প্রদান করা হয়। প্রথম সেমিস্টার পরীক্ষার বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ১২০০ শিক্ষার্থীকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

















