অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রাজশাহী মেডিকেলে সংসদ সদস্যসহ বিশিষ্টজনেরা
- Update Time : ০৯:২৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১৪৩ Time View

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রাজশাহী মেডিকেলে সংসদ সদস্যসহ বিশিষ্টজনেরা
রাজশাহী প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি অসুস্থতাজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত হন রাজশাহী বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যসহ প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মন্ত্রীকে দেখতে হাসপাতালে উপস্থিত হন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং স্বাস্থ্য সচিব ড. আ. ন. ম. বজলুর রশিদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় তাঁরা চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। মন্ত্রীর সুস্থতা নিয়ে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে প্রত্যাশা জানান।
এদিকে ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরে আসতে পারেন—এমন প্রত্যাশা সবার।























