০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মশাল মিছিল

Reporter Name
  • Update Time : ১০:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৩৫ Time View

ধনবাড়ীতে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মশাল মিছিল

ধনবাড়ী(টাঙ্গাইল)
প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃত্বে এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৮ নভেম্বর) সন্ধ্যায় ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মশাল মিছিল ঢাকা-টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক সহ ধনবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান,সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নেতাকর্মীরা বক্তব্যে বলেন, গোপালগঞ্জে সহ সারাদেশে আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে মাশাল মিছিল করা হয়। সেই সাথে ধনবাড়ী উপজেলার কোন জায়গায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসীরা কোন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করে তাহলে তাদের কে কঠোর হস্তে প্রতিহত করা হবে। তাই সকল নেতা কর্মীকে সজাগ থাকার আহবান জানান। উক্ত মিছিলে ধনবাড়ী উপজেলা, পৌরসভা, ইউনিয়ন সহ প্রত্যেক ওয়ার্ড বিএনপিসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

Tag :

Please Share This Post in Your Social Media

৪

ধনবাড়ীতে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মশাল মিছিল

Update Time : ১০:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬