০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে তিন গোলের হার ঋতুপর্ণা-তহুরাদের

Reporter Name
  • Update Time : ০৯:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ৪৮৭ Time View

ক্রীড়া প্রতিবেদক:

এক যুগ পরের দেখায় শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে পারল না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে হেরে গেল তারা।

থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল ট্রেনিং সেন্টারে শুক্রবার প্রথম প্রীতি ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় প্রীতি ম্যাচে সোমবার ফের মুখোমুখি হবে দুই দল।

গত জুলাইয়ে উইমেন’স এশিয়ান কাপের বাছাই পেরুনোর ইতিহাস গড়ার পর এই প্রথম খেলতে নামল ঋতুপর্না-তহুরারা। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর পেল হারের তেতো স্বাদ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১০৪তম) চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা থাইল্যান্ড (৫৩তম) প্রথম মিনিটেই এগিয়ে যায় ওরাপিন ওয়েনগিওনের গোলে। প্রথমার্ধে শেষ করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।

৫১তম মিনিটে সোয়ালাক পেঙ্গাম ও ৮৬তম মিনিটে পাত্তারানান বাড়ান ব্যবধান।

২০১৩ সালে সবশেষ দেখায় থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়েছিল তিক্ত অভিজ্ঞতাই, সেবার ৯-০ গোলে হেরেছিল তারা।

আগামী মার্চে অস্ট্রেলিয়াতে হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপ সামনে রেখে এই প্রীতি ম্যাচগুলো খেলছে বাংলাদেশ।

থাইল্যান্ডের বিপক্ষে মেয়েদের কারো শরীরী ভাষা, কারো মানসিকতা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। মাঠে আলোর স্বল্পতা নিয়েও ক্ষোভ উগরে দিলেন এই ইংলিশ কোচ।

“আমি জানি না আদৌ এটি টায়ার-১ প্রীতি ম্যাচ ছিল কি না। কারণ আমরা একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে এমন পরিবেশে খেলেছি, যেখানে আলোর মাত্রা অতটা ভালো ছিল না। তবে আমার মতে এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক কিছু পেয়েছি আমরা। কয়েকজন ফুটবলার ভুল মানসিকতা নিয়ে মাঠে নেমেছে, এমন অমনোযোগী মনোভাব আমি কিছুতেই সহ্য করব না।”

Tag :

Please Share This Post in Your Social Media

৪

থাইল্যান্ডে তিন গোলের হার ঋতুপর্ণা-তহুরাদের

Update Time : ০৯:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫