শান্তির মহানগরী রাজশাহী রক্ষায় এবং যেকোনো নৈরাজ্য মোকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠন মাঠে রয়েছে — আরডিএ চেয়ারম্যান
- Update Time : ১০:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৩০ Time View

শান্তির মহানগরী রাজশাহী রক্ষায় এবং যেকোনো নৈরাজ্য মোকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠন মাঠে রয়েছে — আরডিএ চেয়ারম্যান
রাজশাহী নগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা কঠোরভাবে মোকাবিলা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় মাঠে রয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
সম্প্রতি এক বক্তব্যে তিনি এ কথা জানান। ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট অস্থিরতা মোকাবিলায় দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কেন্দ্রীয় নির্দেশনাকে সামনে রেখেই নেতাকর্মীরা মাঠে অবস্থান করছেন।
আবুল কালাম আজাদ সুইট আরও উল্লেখ করেন, রাজশাহী হলো শান্তির মহানগরী এবং এখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য-সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিটি নির্দেশনা সফল করতে তারা বদ্ধপরিকর।
দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশের যেকোনো পরিস্থিতি ও সব ধরনের অরাজকতা এবং নৈরাজ্য সফলভাবে মোকাবিলা করা হবে ইনশাআল্লাহ।




















