টাঙ্গাইলের মধুপুরে লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ৬৮২ Time View

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের মোটেরবাজার ফকিবাড়ী এলাকায় মধুপুর-ধনবাড়ী আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ০৮ নভেম্বর সোমরার রাতে আব্দুল বারেক এর সভাপতিত্বে ও মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এম,পি প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, নুরে আলম মেম্বার সহ আজাদ সমর্থক গোষ্ঠীর নেতা কর্মীরা।
এসময় লে: কর্নেল (অব:) আসাদুল ইসলাম আজাদ বলেন আমার নির্বাচনে আসার মুল কাজ হচ্ছে আমি মধুপুর ধনবাড়ী বাসীকে অসহায় মুক্ত, বেকারত্ব থেকে দূর করতে আমি চাই, আমার এলাকার সন্তানেরা ইন্জিনিয়ারিংও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে ভালোভাবে কর্ম করে জীবনযাপন করতে পারে। তার জন্য আমি মধুপুর ধনবাড়ীতে পাচঁটি করে মোট দশটি ইন্জিনিয়ারিং ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলব ইনশাআল্লাহ।























