০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাসিককে ৬০ লক্ষ টাকা কর দিল রাবি
স্টাফ রিপোর্টার
- Update Time : ০২:০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১৬৫ Time View

রাবির পৌর কর বাবদ রাসিককে ৬০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩০ জুন ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জানুয়ারি-জুন ২০২৬ এর পৌর কর বাবদ রাজশাহী সিটি কর্পোরেশনকে (রাসিক) ৬০ লক্ষ টাকা কর প্রদান করেছে। সোমবার বিকেলে রাবি উপাচার্যের অফিস কক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান রাসিক’র প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদের নিকট পৌর করের চেকটি হস্তান্তর করেন। সেখানে অন্যদের মধ্যে রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, রাসিক’র প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
Tag :














