রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক রবীন-সদস্য সচিব লিমন
- Update Time : ০৮:৫১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ২৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাকিন রাইহান রবীনকে আহ্বায়ক এবং মোঃ ইমদাদুল হক লিমনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (০২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ খালিদ বিন ওয়ালিদ আবির। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত এবং সাব্বির আহমেদ অন্তর।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নবনির্বাচিত নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার পর ইমদাদুল হক লিমনের সমর্থক ও স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তৃণমূলের নেতা-কর্মীরা আশা প্রকাশ করেছেন, লিমনের নেতৃত্বে রাজশাহী মহানগর ছাত্রদল আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।

















